ইমরুল শাহেদ: এ প্রসঙ্গে গুনীন ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘তিন চারদিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে ঘটনাটি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই। তারা কবে কোথায় বিয়ে করেছে আমি জানিনা। এখন আপনারা বিরিয়ানি খাওয়ার জন্য চাপ দেন।’
তিনি বলেন, ‘আমার ছবিটির কাজ শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসে।’ জানা গেছে, তাদের বিয়ে হয়েছে গত ১৭ অক্টোবর।
সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রাজ। ছবিতে দেখা যাচ্ছে হুইলচেয়ারে বসে আছেন পরীমনি, হাতে একটি ফুল। হুইলচেয়ারের পেছনে দাঁড়িয়ে আছেন শরিফুল আলম রাজ। তিনি ক্যাপশনে লেখেন, অভিনন্দন পরীমনি।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণীন’ সিনেমার সেটে রাজের সঙ্গে পরীর প্রেম হয়। এরপর তারা বিয়ে করেন। তবে শুরুতে বিষয়টি তারা গোপন রাখলেও পরে পরিচালকে তা জানান।
পরীমনি গণমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে তিনি নিজের শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারছিলেন। সোমবার দুপুরে চিকিৎসকের কাছে গেলে নিশ্চিত হন, তিনি মা হতে চলেছেন। এরপর রাজ-পরী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments