আনিছ আহমেদ ,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮নভেম্বর) উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহরশি সাহিত্য পরিষদের সভাপতি ও জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হক শামীম এর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডাঃ আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম, বাংলা একাডেমিক আজীবন সদস্য ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, রফিক মজিদ।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল প্রেমিক ও প্রক্ষাত আবৃতিকার টিটু মুন্সি, কবি, উপস্থাপক ও আবৃতিকার হৃদয় লোহানী।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ(রুবেল প্রাকৃতজন)।
উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন, নজরুল ইসলাম, আরিফ হাসান, মোস্তাফিজুল হক, রফিক মজিদ, হাদিউল ইসলাম, আশরাফ আলী চারু, মনিরুজ্জামান মুনির, আইযুব আকন্দ বিদ্যুৎ, জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগণ একত্র হওয়ায় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বিকেল ৩টা থেকে শুরু করে অনুষ্ঠানটি চলবে রাত পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments