কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পানিবন্দী মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মানের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিববার বেলা সাড়ে ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের রাবনাবাদ নদী পারের বেড়িবাঁধের ভেঙ্গে পড়া কালা মিয়ার স্লুইজের উপর এ মানববন্ধন করে। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে ওই এলাকার শতশত নারী- পুরুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, গত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর বৃষ্টি হলেই ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করে চাড়িপাড়া, চান্দুপাড়া, চর চান্দুপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, বড় পাঁচনং, ছোট পাঁচনং ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। ভেঙ্গে পড়ে স্যানিটেশণ ব্যবস্থা। দেখা দেয় তীব্র বিশুদ্ধ পানির সংকট। তাই তাদের দাবি, তারা ত্রাণ নয়, তাদের দাবি চর চান্দুপাড়া গ্রামের ভাঙ্গা বাঁধটি মেরামত করা হোক। একই সাথে চান্দুপাড়া গ্রামে পানির চাপে ভেঙ্গে পড়া কালা মিয়ার চার ভেল্টের স্লুইজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কার্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
চান্দুপাড়া গ্রামের ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, চান্দুপাড়ি বাঁধের বর্তমানে ১৮টি স্পট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগামী অমাবশ্যার জো’তে পানি বাড়লেই এ ক্ষতিগ্রস্থ্য বাঁধ ভেঙ্গে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments