জাতীয় নির্বাচন আগামীকাল
স্টাফ রিপোর্টার: আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণকে ঘিরে সকল প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে পর্যায়ক্রমে এসব উপকরণ হস্তান্তর করা হচ্ছে। ভোটগ্রহণের দিন নির্ধারিত সময়ে কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এবং ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যবেক্ষকরা।
ইসি সকল ভোটারকে নির্ধারিত সময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানিয়েছে। প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশনের প্রত্যাশা, সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুদৃঢ় হবে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments