ডেস্ক রিপোর্ট: কলকাতার নতুন আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম 'কালান্তর-বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ'।
সিনেমাটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। বিপ্লবী চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে এই পরিচালকের 'ভূতপরী' ও 'ওসিডি' সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান।
সিনেমাটিতে অভিনয় করবেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। চলতি মাসের ১৮ তারিখে কলকাতায় শুরু হচ্ছে শুটিং।
সিনেমার প্রেক্ষাপট নিয়ে পরিচালক বলছেন, অরবিন্দ ঘোষ বা বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে ছবিতে উঠে আসবেন এমন বহু বিপ্লবী, যাদের নাম অনেকে জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি কাল্পনিক চরিত্র মিশিয়ে লেখা হয়েছে ‘কালান্তর…’-এর গল্প।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments