ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুস্থিত রয়েছে ১৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ৫৩, দাখিলে ৯৩ ও ভোকেশনালে ৭ জন। বৃহম্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
চরফ্যাশনে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫ টি কেন্দ্রে ৩ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ৩ হাজার ৭২১ জন শিক্ষার্থী। অনুস্থিত ছিলেন ৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুস্থিত ১৬ জন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮ জন , দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১২ জন ও চেয়ারম্যানহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী অনুস্থিত রয়েছে।
অন্যদিকে চরফ্যাশনে প্রথম দিনে দাখিল ৬ টি কেন্দ্রে ২ হাজার ৯৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ২ হাজার ১ জন শিক্ষার্থী। অনুস্থিত ছিলেন ৯৩ জন শিক্ষার্থী। চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুস্থিত ৪৪ জন , শশীভূষণ মালেক মহিলা দালিখ মাদ্রাসা কেন্দ্রে ১২ জন, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৫, চেয়াম্যানহাট ইসলামিয়া দালিখ মাদ্রাসা কেন্দ্রে ১২ জন, দক্ষিণ চর আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৪ জন, আবুবক্করপুর আমিনা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন ও সমমান ভোকেশনাল পরীক্ষায় চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৬ জন। ৭ জন পরক্ষার্থী অনুস্থিত রয়েছে।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এ বছর প্রথম দিনে এসএসসিতে ৩ হাজার ৭৭৪ জন ও দাখিলে ২ হাজার ৯৪ জন ও ভোকেশনালে ১০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো। কিন্তু এসএসসিতে ৩ হাজার ৭২১ জন ও দাখিলে ২ হাজার ১ জন ও ভোকেশনালে ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এসএসসিতে অনুস্থিত রয়েছে ৫৩ জন, দাখিলে রয়েছে ৯৩ জন ও ভোকেশনালে ৭ জন অনুস্থিত রয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments