সিলেট অফিস: সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক সংঘের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।
শুক্রবার বিকাল ৫ বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা লিলু মিয়া। টিটু দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক সংঘের বদিউজ্জামান বদরুল, মোঃ পপলু,নারী নেতৃ মোসম্মৎ বেগম, স মিল শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি আইয়ুবুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ, প্রমূখ।
সমাবেশে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণাসহ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ সাত দফা দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা। বক্তারা গত ১৩ তারিখে সিলেটের কাজির বাজার হোটেলের শ্রমিককে চা দিতে দেরি হওয়ায় দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে। সভা থেকে রুমন হত্যার তীব্র প্রতিবাদ জানীয়ে হত্যাককরিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এক জীবনের সমপরিমাণ ক্ষতিপুরনের দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments