ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন হচ্ছে। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সকালে পৌর এলাকার বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি জাতির জনকের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতির জনককে শ্রদ্ধা জানাতে ঘোষিত কর্মসূচি অনুযায়ি যথা সময়েই সবাই উপস্থিত হতে শুরু করেন। দুপুরে দিবসটি পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দুস্থ ও দরিদ্র অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শফিকুল আলম, এম.এসসি। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা খ: এনায়েতুল্লাহ একরাম পলাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
সব মন্তব্য
No Comments