চট্টগ্রাম অফিস: ব্যান্ড মিউজিকের শহর চট্টগ্রামে তারুণ্যের হাত ধরে নতুন নতুন ব্যান্ড তৈরি হচ্ছে। নতুন গানে, নতুন প্রাণের সুরে মুখরিত এসব ব্যান্ড এবার ঐক্যবদ্ধ হয়ে পথচলার প্লাটফর্ম হিসেবে যুক্ত হল চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (সিএমবিএ)-এর সঙ্গে।
সোমবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে সিএমবিএ-এর আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রমের আয়োজনে যুক্ত হয়েছে নতুন-পুরনো ৩০টি ব্যান্ড। রেজিস্ট্রেশন কার্যক্রমের পাশাপাশি আলোচনা ও ইফতার মাহফিলে মিলিত হন চট্টগ্রামের ব্যান্ডজগতের প্রায় সকলে।
সিএমবিএ জানায়-প্রায় পাঁচ বছর পর সংগঠনে নতুন করে ব্যান্ড অন্তর্ভূক্তি ঘটলো। সম্প্রতি অনুষ্ঠিত জয়বাংলা কনসার্টে চট্টগ্রামের ১৪ টি ব্যান্ড তাদের মৌলিক গান নিয়ে কনসার্টে পারফর্ম করে। যাকে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে সিএমবিএ।
ওই কনসার্টের সফলতায় উজ্জীবিত হয়ে সিএমবিএ-কে নতুন করে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা।
প্রায় ৬০টি ব্যান্ড থেকে বাছাই করে ৩০টি ব্যান্ড নিয়ে এ নতুন যাত্রা তাদের। ব্যান্ড মিউজিকের আতুরঘরখ্যাত চট্টগ্রামে ব্যান্ডমিউজিককে গতিশীল, মানসম্পন্ন ও প্রচার-প্রসারে ভূমিকা রাখবে সিএমবিএ।
অনুষ্ঠানে ব্যান্ড ছাড়াও অন্যান্য গুণী মিউজিশিয়ানদের ভেতর উপস্থিত ছিলেন চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের পুরোধা ব্যক্তিত্ব জেকব ডায়েস। আরো উপস্থিত ছিলেন সি এম বি এর সভাপতি সমর বড়ুয়া, সাধারন সম্পাদক রায়হান আল হাসান (ফিডব্যাক) ও কার্যকরী সদস্যবৃন্দ।
সভায় সি এম বি এ এর কার্যপ্রণালী ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনকে আরো শক্তিশালী ও প্রানচঞ্চল করে তোলার জন্য সি এম বি এর নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আলোচনার মাঝে তাদের নিজস্ব ভাবনা চিন্তা প্রকাশ করেন।
সি এম বি এ কে আরো বেগবান ও ফলপ্রসু করতে মৌলিক গানের প্রতি আরো যত্মবান হওয়ার আহবান জানিয়েছে সংঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাত শাহেদ।
পারস্পরিক সৌহার্দ্য আর ভাতৃত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে চট্টগ্রামের ব্যান্ড মিউজিকের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনের ভূমিকায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্যায়ে উপস্থিত সকল ব্যান্ডের প্রত্যেক প্রতিনিধি নিজ নিজ ভাবনা ও প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
সিএমবিএ’র সহ সাধারণ সম্পাদক কায়সার জাবেদ বলেন, “আমরা আসন্ন রকফেস্ট নিয়ে বৃহৎ পরিকল্পনা সাজিয়েছি। রকফেস্ট ছাড়াও আরও কিছু চমক দেবার প্রস্তুতি নিয়ে কাজ করছে সিএমবিএ’র নিবেদিত সদস্যরা।
যে সকল ব্যান্ড সি এম বি এ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে তারা হলেন- স্টোন, সফট টাচ, খুঁটি, ব্যান্ড নং ১৬/৭১, ইতিহাস, ওয়ার্নিং, দ্য লাস্ট মার্ক, লাইনার্স, দ্য ভাইব্রেশান, রক এন ট্রেন, জলরং, আর্তনাদ, ওয়ারিয়র্স,ভায়োলেন্ট মেশিন, অন্তহীন, নেক্সাস, প্রিজম, ওয়াই এস বি, রক-নট, রং পেন্সিল, ছুটি, উষ্ণতা, মেলোডি অব সিক্স স্ট্রিংস, অফ টাচ, বনসাই, বেলিকোজ, দ্য ইমাশান, ফানুশ, বন্দর, অ্যামেচার।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় যাদের ভেতর টেকনো প্রো, সাউন্ড কিং, প্রতিশ্রুতি , ক্যাপচার উইং , মাত্রা, মিল্টন ডেকোরেটর্স অন্যতম। এছাড়াও গীটার হলের স্বত্তাধিকারী মো: ইকা সি এম বি এ এর রেজিষ্ট্রেশনকৃত ব্যান্ড গুলোর জন্য বিশেষ ছাড়ের ঘোষনা দেন। পর্যায়ক্রমে বিভিন্ন প্রাজ্ঞ ও সম্মানিত মিউজিশিয়ান একে একে তাদের ব্যাক্তিগত ভালোলাগা ও প্রত্যাশা ব্যাক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments