ডেস্ক রিপোর্ট: রিকশা আটক করে শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি ও শ্রমিকদের হয়রানির প্রতিবাদে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ ১২ মার্চ, রবিবার, সকাল ১১ টায় বসিলা ব্রীজ থেকে মোহাম্মদপুর তিন রাস্তা পর্যন্ত গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কবির হোসেনের সভাপতিত্বে গণমিছিল পূর্ব ও মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাভলু, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল্লাহ ক্বাফী রতন, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, বাংলাদেশ বস্তীবাসী ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কামরাঙ্গীরচর থানা সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, হাজারীবাগ থানা সভাপতি সুমন মৃধা, মোহাম্মদপুর থানার শ্রমিক নেতা বাচ্চু মিয়া, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ জোনায়েদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স না দিয়ে সরকার কার্ড এর নামে অবৈধ চাঁদাবাজি, পুলিশ-ট্রাফিকের ঘুষ ও দুর্নীতিকে সচল রাখছে। আর শ্রমিকরা চাঁদাবাজি-ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করে বৈধভাবে সরকারকে টাকা দেয়ার জন্য গাড়ির লাইসেন্স দাবি করলে তাঁদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। স্বৈরাচারী সরকার লুটপাট-দুর্নীতি-চাঁদাবাজি সচল রাখতে রিকশা শ্রমিকদের ওপর এই দমন-পীড়ন চালাচ্ছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, সরকারের আমলা ও দলীয় নেতারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দেশকে দেওলিয়া করছে। আর এই লুটের টাকার ঘাটতি পুরনে সরকার সাধারণ মানুষের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধি ও শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছে।
বক্তারা সমাবেশ থেকে সরকারকে গণবিরোধী লুটপাটের নীতি পরিত্যাগ করে গণস্বার্থের নীতিতে দেশ পরিচালনার করার আহ্বান জানিয়ে বলেন অন্যথায় সরকারকে পদত্যাগ করতে হবে।
ব্যাটারিচালিত রিকশা আটক-চাঁদাবাজি-জুলুম-নির্যাতন বন্ধ, রিকশা স্ট্যান্ড চালু, বুয়েট প্রস্তাবিত মডেলে আধুনিকায়ন করে বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও রুট পারমিট প্রদানের দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কর্মসূচি বসিলা ব্রীজের উত্তর পাশে সমাবেশ এর মধ্যদিয়ে শুরু হয়। বসিলা ব্রীজের সমাবেশ শেষে শ্রমিকদের গণমিছিল মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে এসে সমাপনী সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
সব মন্তব্য
No Comments