বরিশাল অফিস: বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে বরিশাল শের ই বাংলাং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি হাসনাত জামান বলেন, বরিশাল নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তণখোলা নদীর তীরে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীর লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে থ্রি পিস পরিহিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে লাশটি অর্ধগলিত ছিলো। এছাড়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments