স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌ-রুটে লঞ্চ ও যাত্রীবাহী নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এসব নৌযানের চলাচল।
বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় চালু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নৌ-বন্দর ও লঞ্চ মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় বিভিন্ন ঘাটে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জান-মালের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments