ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১,০২৯।

প্রকাশ : 24 Oct 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ১,০২৯।

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। 

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,০২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৫৪ হাজার ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

সম্পর্কিত খবর

;