সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : দশমাসে গত বছরের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনা ২১.১৭% এবং প্রাণহানি ১৯.২৮% বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২০০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৯৭ জন নিহত হয়েছে। আহত ১২৮৬ জন। নিহতদের মধ্যে ১৬.৫৪ শতাংশ (৩৪৭ জন) ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং ৭৩.১০ শতাংশ (১৫৩৩ জন) ১৮ থেকে ৫০ বছর বয়সী। দুর্ঘটনায় ৭৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে, অর্থাৎ ৩৬.৪৩ শতাংশ। মোটরসাইকেলের ধাক্কায় ৯২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ৪.৩৮ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
দুর্ঘটনার ধরন:
পর্যবেক্ষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহের মধ্যে অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ৩৭৪টি (১৮.৬৭%), মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ৬২৯টি (৩১.৪০%), মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে ৯৫৮টি (৪৭.৮২%) এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে ৪২টি (২.০৯%)।
দুর্ঘটনার জন্য দায়ী বিভিন্ন যানবাহনের চালক ও পথচারী:
দুর্ঘটনাসমূহ বিশ্লেষণে দেখা যায়, ৮৩৭টি (৪১.৭৮%) দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী। বাস চালক দায়ী ৮.৪৩% (১৬৯টি দুর্ঘটনা), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি চালক দায়ী ৩৭.০৪% (৭৪২টি দুর্ঘটনা), প্রাইভেটকার-মাইক্রোবাস চালক দায়ী ২.৭৯% (৫৬টি দুর্ঘটনা), থ্রি-হুইলার (ইজিবাইক-অটোরিকশা-অটোভ্যান-নসিমন-ভটভটি-টমটম) চালক দায়ী ৫.৯৪% (১১৯টি দুর্ঘটনা), প্যাডেল রিকশা ও বাই-সাইকেল চালক দায়ী ০.৮৪% (১৭টি দুর্ঘটনা) এবং পথচারী দায়ী ৩.১৪% (৬৩টি দুর্ঘটনা।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন:
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৬৯৫টি (৩৪.৬৯%) জাতীয় মহাসড়কে, ৮৭৯টি (৪৩.৮৮%) আঞ্চলিক সড়কে, ৩২৯টি (১৬.৪২%) গ্রামীণ সড়কে এবং ১০২টি (৫.০৯%) শহরের সড়কে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনসমূহের সংখ্যা:
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৩,৫৬১টি। মোটরসাইকেল ২,১৩৩টি, বাস ২১৪টি, ট্রাক- কাভার্ডভ্যান-পিকআপ ৭৫৬টি, ড্রামট্রাক-ট্রাক্টর-ট্রলি-লরি ইত্যাদি ১২৯টি, মাইক্রোবাস-প্রাইভেটকার ১০৩টি, থ্রি-হুইলার (ইজিবাইক-অটোরিকশা-অটোভ্যান-নসিমন-ভটভটি-টমটম) ২০৭টি এবং প্যাডেল রিকশা ও বাই-সাইকেল ১৯টি
স্টাফ রিপোর্টার: সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। ভোর সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া এই বর্ষণে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সড়কে যানবাহনের গতি কমে গেছে, ...
ডেস্ক রিপোর্ট: পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অ ...
স্টাফ রিপোর্টার: সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ এবং অধিকার রক্ষায় প্রতিটি আইনই পুনরায় পর্যালোচনা করা দরকার। ডিজিটাল রাইটস এশ ...
বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদে ...
সব মন্তব্য
No Comments