গত ২৪ ঘন্টায় দেশে কেউ করোনা আক্রান্ত হয়নি

প্রকাশ : 21 Aug 2025
গত ২৪ ঘন্টায় দেশে কেউ করোনা আক্রান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কারো শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি। এ সময় ২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ৩১ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫৩০ জন করোনায় মৃত্যুবরণ করেছে।

সম্পর্কিত খবর

;