ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টিব নবনিযুক্ত মহাসচিব মজিবুল হক চুন্নুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
আজ মঙ্গলবার জাপার বনানী কার্যালয়ে এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত ছিলেন।
এসময় সালমা ইসলাম নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে বলেন, সারাদেশে আমাদের চেয়ারম্যানের পাশাপাশি নবনিযুক্ত মহাসচিব মজিবুল হক চুন্নু'র ক্লীন ইমেজ রয়েছে। প্রয়াত পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন, অগ্রগতি এবং আমাদের দায়িত্বশীল নেতাদের ইমেজ কাজে লাগিয়ে দলকে তৃণমূলে আরো শক্তিশাালী করতে হবে।
এসময় মজিবুল হক চুন্নু সালমা ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় জাতীয় পার্টিতে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই। এরজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments