ডেস্ক রিপোর্ট: কবি গোলাম মাওলা জসিমের ছড়ার বই ‘সানাটু’র প্রথম খন্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি গোলাম মাওলা জসিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সম্পাদক তৌহিদ হাসান, অভিনেতা মোহাম্মদ আলী, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, নাট্য কর্মী সৌরভ পাল, শাহীন আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রদীপ দেওয়ানজী কবি গোলাম মাওলা জসিমের জন্য শুভ কামনা করেন এবং ‘সানাটু’ প্রথম খন্ড শিশুদের জন্য খুবই ভাল একটি ছড়ার বই বলে মন্তব্য করেন। গোলাম মাওলা জসিম বলেন, ‘বইটিতে শিশুদের জন্য সমসাময়িক বিষয় নিয়ে ছড়া লিখেছি। শিশুদের হাতে বই দিতে হবে। তাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বই বিমুখ হয়ে যাবে। প্রতি ঘরে যেন বইয়ের একটি তাক থাকে।’
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments