টিপু মিয়া: রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৮টি ইউনিটের চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনের সিরামিক্স মার্কেটের ১০ তলা ভবনের ৭ তলায় আগুনের সূত্রপাত ঘটে।শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, এ আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— মামুন (৩১), মানিক (২০) ও তাফসির (২৬)।বেলা ১টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়। দগ্ধদের শরীরের ২ শতাংশ এবং তাফসির ৭ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। মানিক ও তাফসিরকে ছেড়ে দেওয়া হবে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা বলেন, আগুন নির্বাপণ করতে গিয়ে ফায়ারের এক কর্মী আহত হয়েছেন, এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে বলে জানা যায়নি। তবে অগ্নিনির্বাপণ করতে গিয়ে রায়হান নামে আমাদের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে আমাদের অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments