স্টাফ রিপোটার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বৈষম্য দূরীকরণে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপিএস'র ঢাকা পশ্চিম কেন্দ্রের আয়োজনে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুনেছা বেগম। আলোচনায় অংশ নেন সরকারী উদয়ন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শেখ বজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম, বিএনপিএস কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমূখ।
সভায় আলোচকবৃন্দ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার পাশাপাশি পরিবার, স্কুল কলেজ ও রাস্তা-ঘাটে নারীর জন্য অনুকুল পরিবেশ তৈরির আহবান জানান। তারা সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সভায় পরিবারে কন্যা শিশুর প্রতি বৈষম্য দূরিকরণে পিতা মাতার ভ’মিকা নিয়েও আলোচনা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত র্যালিতে নারী প্রগতি সংঘ, নারী দল ও ইয়ুথ দলের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments