চট্টগ্রাম অফিস : বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রর নতুন মেগা ধারাবাহিক নাটক ‘জলতরঙ্গ’ এর সম্প্রচার শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। সপ্তাহে চার দিন নাটকটি প্রচার করা হবে। প্রতি শুক্রবার, শনিবার, রোববার ও সোমবার রাত নয়টায় প্রচার হবে এটি। পরের দিন সকাল ১১টায় পুনঃপ্রচার করা হবে নাটকটি।
একটি যৌথ পরিবারের সম্পর্কের নানা সমীকরণ ও টানাপড়েন নিয়ে এগিয়ে গেছে এ নাটকের কাহিনী। শ্যামল ভাদুড়ি রচিত নাটকটি প্রয়োজনা করেছেন অরিন্দম মুখার্জী বিংকু। বিশেষ সহযোগিতায় রয়েছেন দেওয়ান বাচ্চু, চিত্রগ্রহণে রায়হান ও আলো প্রক্ষেপণে বশির। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন শাহরিয়ার হাসান ও রোমানা শারমিন। সার্বিক তত্বাবধায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুনির হেলাল, সাবিরা সুলতানা বীনা, সাইফুল আলম বাবু, মোহাম্মদ আলী টিটো, নাজমা খাতুন, কĽণ দাশ, বাপ্পি হায়দার, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ফৌজিয়া নিজাম তামান্না, জিল্লুর রহমান, সুচরিত দাশ খোকন, কুন্তল বড়ুয়া, মাহবুবুল ইসলাম রাজিব, মিখাইল মোহাম্মদ রফিক, মোশারফ ভূঁইয়া পলাশ, রিপন কুমার বড়ুয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত, পংকজ বদ্য সুজন, এমএ রহিম, রুপায়ন বড়ুয়া, ইউনুস রানা, পলি চৌধুরী, প্রান্ত শর্মা, জয়নাল আবেদিন, সালমান চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, নাছরিন হীরা, শিমলা, আলী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments