মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার আট ইউনিয়নের ১৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে শনিবার (১১ জুন) সন্ধ্যায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের আবুল হোসেন আকন, রুহুল আমীন পলাশ, গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, আন্দারমানিক ইউনিয়নের নাসির উদ্দিন খোকন, আব্দুর রহমান পলাশ, কাজী শহিদুল ইসলাম, লতা ইউনিয়নের আবু রাশেদ মনি, ফজলে রাব্বী, বিদ্যানন্দপুর ইউনিয়নের আবুল বাসার মাস্টার, শাহ আলমগীর, শাহাব উদ্দিন ফকির, মনির হোসেন ও বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া, জয়বাংলা নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার।
হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের ফিরোজ হোসেন, জাহাঙ্গীর মুন্সী ও ধুলখোলা ইউনিয়নের জামাল উদ্দিন ঢালী।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস বলেন, ‘১৫ জুন কয়েকটি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন তারা। বারবার অনুরোধ সত্ত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এ ছাড়া সংগঠনের দায়িত্বপূর্ণ পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করায় এই ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘এই নির্বাচনে দলীয় কোনও নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি বহিষ্কৃতদের কাছে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments