ডেস্ক রিপোর্ট: আটক করা হয়েছে দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে। বুধবার দিবাগত রাতে চালানো অভিযানে রাজধানী গুলশানের একটি বাড়ি হতে তাঁকে আটক করে র্যাব।
র্যাবের এক সংবাদ সম্মেলনে মাকসুদুর রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের সিইএস (এ) ২১ নম্বর বাসা তাঁকে আটক করা হয়।
এর আগে, বুধবার রাত ১১টার পর অভিযান শুরু করে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান আজকের পত্রিকাকে তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার রাতে এই অভিযান শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এদিকে, ২০০০ কোটি টাকারও বেশি দেনার দায়ে ডুবতে বসেছে চট্টগ্রামের ইস্পাত খাতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রতনপুর গ্রুপ। ২০১ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এই গ্রুপের বন্ধক দেওয়া সম্পত্তি নিলামে তুলেছে সোনালী ব্যাংক লালদীঘি শাখা। সবচেয়ে বেশি ঋণদাতা জনতা ব্যাংক লালদীঘি শাখাও তাদের ১ হাজার ২০০ কোটি টাকা আদায়ে মামলা করেছে। এ ছাড়া সোনালী ব্যাংক এই গ্রুপের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান মডার্ন স্টিলের কাছে ৪৬৬ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংক ৬০ কোটি, মার্কেন্টাইল ব্যাংক ১৫০ কোটি, লংকাবাংলা ফাইন্যান্স ৫৫ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক (সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক) ৫৬ কোটি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২৪ কোটি টাকাসহ প্রায় ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা রয়েছে ২ হাজার ২০০ কোটি টাকার বেশি।
১৯৮৪ সালে প্রতিষ্ঠা হওয়া গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ৭০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটিতে প্রায় ৮০০ কর্মী নিয়োজিত ছিলেন। তবে এক বছরের বেশি সময় ধরে এই গ্রুপের চারটি ইস্পাত প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে ১০টি ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ২০০ কোটির বেশি বকেয়া থাকায় ডুবতে বসেছে গ্রুপটি। -আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments