ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

প্রকাশ : 14 Sep 2025
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

ডেস্ক রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।  চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৮১ জন ও নারী ৬৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৪১৬ জন ও নারী ২৬৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২২ হাজার ৭৮১ জন ও নারী ১৫ হাজার ১১০ জন।


সম্পর্কিত খবর

;