ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৮৬

প্রকাশ : 15 Sep 2024
ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৮৬


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ জন ও নারী ৫৭ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৩২৩ জন ও নারী ১৬৩ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৯ হাজার ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৮৫৪ জন ও নারী ৭ হাজার ২২১  জন।

সম্পর্কিত খবর

;