মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর শিল্প এলাকায় বসুন্ধরা এলপিজি কারখানায় শনিবার সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আহত ৬জন। আহতদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। আহতদরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বসুন্ধরা এলপিজি কারখানার ঘটনাস্থল পরিদর্শন করে জানান বসুন্ধরা এলপিজি কারখানার গ্যাস রিফিল করার সময় দূর্ঘটনায় ৬জন আহত হন। আহতদেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেও মধ্যে ৪জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপজেলা নির্বাহি অফিসার বলেন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা গুরুতর কিছু না। খুলনা মেডিকেল কলেজ সূত্রে আহতদের নাম-ঠিকানা পাওয়া গেছে। আহতরা হলেন মোঃ সাইফুল (৩০) পিতা-মোঃ শাহ আলম, সাং-শেয়ালাবুনিয়া মোংলা বাগেরহাট, মোঃ তরিকুল ইসলাম (২৮) পিতা-রফিক শেখ সাং-ফয়লা বাজার থানা- রামপাল, নুর আলম (২৬) পিতা-নুরল ইসলাম সাং-করেডডন থানা-বটিয়াঘাটা খুলনা, আজিম (৩১) পিতা-ইনসান শেখ সাং- সোনাতুনিয়া থানা-রামপাল বাগেরহাট, ইমরান (২৯) পিতা-মোঃ আরোজ আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলা-বাগেরহাট, হাসান সিকদার (২৮) পিতাঃআইয়ুব আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলাঃবাগেরহাট। আহতদের হাত, মুখ, বুক, গলা ্ও হাটুর নীচে পুড়ে গেেেছ। ঘটনাস্থল পরিদর্শন করে মোংলা থানার এসআই লিটন জানান বসুন্ধরা গ্যাস ফিলিং স্টেশনে রিফিল করার সময় লিক হয়ে বৈদ্যুতিক ত্রæটির কারনে অগ্নিদগ্ধ হয়ে ৬জন আহত হয়। আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪জনকে রিলিজ দেয়া হয়েছে। আউট অব ডেঞ্জার।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments