রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় ৪ নেতার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো: মজিবুর রহমান, সুশিল চন্দ্র সরকার, তৌমুর আহমেদ, সুখাইর রাজাপুর দক্ষীণ ইউপি সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বদরুল হুদা চৌধুরী রাসেল, সেলবরষ ইউপি সভাপতি বেনুয়ার হোসেন খান, সদর ইউপি সাধারণ সম্পাদক তুঘলক আহমেদ, দপ্তর সম্পাদক মুসফিকুন হক চৌধুরী সোহাগ, আওয়ামীলীগ নেতা সারোয়ার জাহান মামুন, শ্রমিকলীগের সভাপতি সাফায়াত হোসেন লিটন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা শামীম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিল খান, নবীনলীগের সভাপতি তাসিনুল হক নাফি, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাগর, মুনাজাত করেন হাফেজ মোজাম্মেল হক। জাতীয় ৪ নেতা সহ বঙ্গবন্ধু পরিবার বর্গের উপর বিশেষ দোয়া প্রার্থনা করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
সব মন্তব্য
No Comments