রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, পাবনাবাসী পৃথিবী এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবী ব্যাপী জ্ঞানের কেন্দ্র বিন্দু বলে পরিচিত। সে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা পৃথিবী ব্যাপী পাবনা জেলাকে পৃথিবীর সামনে তুলে ধরবেন সেই সমস্ত ব্যক্তিত্ব এবং ছাত্রদের নিয়ে আজকের এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।
আজ (শুক্রবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাবন ওয়াবআলী চৌধুরী সিনেট ভবনের অডিটরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব পাবনা (ডুসাপ) আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলাম কিন্তু পারিনি। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পাবনার ছেলে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে সেরকম সুযোগ তখন ছিলনা।
ডেপুটি স্পীকার আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনা হয়েও জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ ডেপুটি স্পীকার হতে পেরেছি এবং আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেছি। সেজন্য আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, পাবনা জেলার চরমপন্থী, রাজাকার, আলবদর, আলশামসদের কথা আমাদের প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে আমাদের কোন বন্ধুত্ব হতে পারেনা। স্বাধীনতার পর থেকে পাবনা জেলায় শিক্ষার প্রসার ঘটেছে। পাবনা জেলার সকল ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রসংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব পাবনা (ডুসাপ)গঠন করা হয়েছে। আমি এ সংগঠনের সাফল্য কামনা করছি।
ডেপুটি স্পীকার বলেন, শেখ হাসিনা আমাদের পাবনাকে সম্মানিত করেছেন। সুতরাং বাংলাদেশকে আমাদের কিছু দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পাবনা জেলাকে এগিয়ে আসতে হবে।মাদক সেবীদের ঘৃনা করতে হবে।মাদকের আগ্রাসন থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক কাউন্সিলিং জোরদার করতে হবে।ছাত্রছাত্রীদের শিক্ষিত কারিগর হিসেবে গড়ে উঠতে হবে। পাবনাবাসী বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এই আশা পোষণ করছি।
ডুসাপ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. মোঃ হাসিবুর রশীদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক,বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস উপ-উপচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেস হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মুস্তাক আহমেদ। সভাপতিত্ব করেন মোঃ খাদেমুল ইসলাম ডুসাপ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাউল সরকার। এছাড়া, উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments