কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মোসা:মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে ও তার স্বামী জাহিদ প্যাদা আপন চাচাতো ভাই বোন।
এদিকে নিখোজের দুই দিন পর কুয়াকাটার একটি পরিত্যক্ত বাড়ির গাছের ঝোপ থেকে সুবজ হাওলাদার (২৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শেষ বিকালে পৌর শহরের শরিফপুর এলাকা থেকে গলায় গামছা পেচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। মৃত সবুজ ওই এলাকার বাশার হাওলাদারের ছেলে। এ ঘটনায় মহিপুর থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.মাহমুদ হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments