ভোলা প্রতিনিধি॥ ভোলায় ৯৮ বোতল ফেন্সিডিলসহ জহিরুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জহিরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া থানার রতনপুর গ্রামের মো. আব্দুল রবের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা সদর উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম নামের এক যুবককে তল্লাাশি করে তার হাতে থাকা দুটি ব্যাগ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১৪ টাকা উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম ঢাকা থেকে যাত্রী হয়ে ভোলার একটি লঞ্চে করে খেয়াঘাটে আসেন। তাকে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় স্বামীর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক মাদ্রাসা শিক্ষিকা ও তার সন্তানরা।
১০ এপ্রিল শু ...
আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (১ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সা ...
সব মন্তব্য
No Comments