ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল টু পীরগঞ্জ স্বাগতম ব্রিজ সংলগ্ন জায়গায় রাণীশংকৈল অটোবাইক সোসাইটির সাথে পীরগঞ্জ অটো শ্রমিকদের ৫ দিনের বিরোধের সমাধানের লক্ষ্যে ২ উপজেলার অটো শ্রমিকরা ভীর জমান। তাদের অভিযোগ রাণীশংকৈল রাজ ৮৮ পরিকল্পিত ভাবে নানা সময়ে ২ উপজেলার শ্রমিকদের হয়রানি করে আসছে। সে লক্ষ্যে রাজ ৮৮ এর প্রধানদের কাছে রাণীশংকৈল- পীরগঞ্জ অটোবাইক সোসাইটি নেতারা অভিযোগ করলে তারা বিভিন্ন ভাবে হয়রানি করে এবং সেটির সমাধান দিতে ব্যর্থ হয়। ক্ষোভে রাণীশংকৈল অটো বাইক সোসাইটি ও পীরগঞ্জ অটো শ্রমিক ৫ দিন জন্য অটো চলার বন্ধ রাখে। তবুও তারা সমাধান না দিতে পারায়।
আজ (৫ নভেম্বর) শনিবার দুই উপজেলার অটো শ্রমিক সংগঠন মিলে নিজেরায় সমঝোতা করে ফিতা কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবারো অটো চলাচল স্বাভাবিক করেন।
সেসময় উপস্থিত ছিলেন, রাণীশংকৈল অটো- বাইক সোসাইটির সভাপতি- সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ অটো শ্রমিকদের নেতারা সহ ২ উপজেলার অটো শ্রমিকরা।
এসময় রাণীশংকৈল অটো- বাইক সোসাইটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, রাজ ৮৮ আমাদের ২০১৭ সাল থেকে অটো- বাইক সোসাইটিকে এখন পর্যন্ত বাস্তবায়িত করতে দেয়নি। আমরা ২০১৭ সালে অটো- বাইক সোসাইটি ঢাকা কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদন পেয়েছি। তারপর রাজ ৮৮ আমাদের নানা ভাবে হয়রানি সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি অটো শ্রমিকদের সাথে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সব তাদের পাশে আছি। আমি পৌর মেয়র, প্রশাসন ও শ্রমিক নেতাদের প্রতি অটো- বাইক সোসাইটি পরিচালনায় সহযোগিতার অনুরোধ জানাচ্ছি ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সাতক্ষীরা প্রতিনিধি: দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরা ...
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
সব মন্তব্য
No Comments