দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের মনোনিত প্রতিনিধির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার তারাগুনিয়া ডাক বাংলো ও মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওএমএস কর্মসূচীর আওতায় টিসিবি’র পণ্য ক্রয় কার্ডধারী ও নিম্ন আয়ের সাধারণ জনগোষ্ঠীর মাঝে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক আবু জোয়ার গিফারী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর খাদ্য গুদাম কর্মকর্তা শাহাবুল আলম।
দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিসিবি’র কার্ডধারী ও নিম্নআয়ের মানুষের মাঝে ৩০ টাকা কেজি দরে সপ্তাহে ৫দিন চাল বিক্রয় করা হবে। চালের পরিমাণ ৪টন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্র মনোনিত প্রতিনিধি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ এবং দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের পিএস রাজু আহমেদকে খোলাবাজারে চাল বিক্রয়ের ডিলার নির্বাচন করা হয়েছে। জনপ্রতিনিধির মনোনিত দুই ডিলার এ কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে ৩০ টাকা কেজি দরে চাল পেয়ে নি¤œআয়ের মানুষ খুশি হলেও স্থানীয় এমপি’র প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি দুইজন এ কার্যক্রম কতটা সফলভাবে সততার সাথে পরিচালনা করবেন তা নিয়ে রয়েছে সন্দেহ। এমন অভিযোগ সাধারণ ক্রেতাদের।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments