লালমনিরহাট প্রতিনিধি: লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন ( ৩৫) নামে ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত ছাত্রলীগ নেতা শ্রুতিধর এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে। এবং সে ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।
৪ ঠা এপ্রিল ( মঙ্গলবার) বাদ ইফতার উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ( হাজির স্কুল) এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, পারিবারিক জমি- জমাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানান একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে আকিদ (২০) ছোটনকে বাড়ি হতে ডেকে আনেন। এবং তার বাড়ির একটু সামনে ছুড়ি দিয়ে কোপ দেয়। এতে ছাত্রলীগ নেতা ছোটন মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় প্রতক্ষদর্শীরা এগিয়ে না আসলেও ঘটনাটি জানতে পেরে পরে এলাকার লোকজন ছোটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর গুরুতর আশংকাজনক দেখে রোগীকে তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর যাওয়ার পথে আহত ছোটনের মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয় জনতা পলাশকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের নিকট সোপার্দ করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান পলাশকে আটকের সত্যতা স্বীকার করে বলেন স্থানীয় জনতা পলাশকে আটক করলে পুলিশ উদ্ধার করে থানা আটক করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এবং মৃত ছাত্রলীগ আবু মুসা ছোটনের লাশ পোস্ট মর্টমের জন্য পাঠানো পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments