মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলার কানাইনগর এলাকা থেকে ৭ নভেম্বর সোমবার দুপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি এসএস পাইপ ও ০২টি কাঠের নৌকাসহ ০১ জন চোরাকারবারী আটক হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান সোমবার আনুমানিক বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কোস্ট গার্ড ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ ( যার আনুমানিক মূল্য ৪০ লাখ ২৫ হাজার মাত্র) ও ০২ টি কাঠের নৌকাসহ ১জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল এবং আটককৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার জোনাল কমান্ডারের পক্ষে লেঃ মোঃ হাসানুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments