রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মার্চ মাস হচ্ছে বাংলাদেশের অর্জনের মাস। এই মাসে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে তুলতে হবে, জনসেবায় সরকারী প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হতে হবে। শুধু অবকাঠামো নির্মানই স্মার্টনেস না, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস। স্মার্ট বাংলাদেশ গড়তে সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে।
আজ (রবিবার) – বেড়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি বেড়া উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের জন্য নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতিসংঘের মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। উন্নত দেশগুলোও যেখানে করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে সেখানে তিনি বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছেন।
পাবনা জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। এছাড়া বেড়া সাব রেজিস্ট্রার ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি), বেড়া উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আজ সকালে সাঁথিয়ার গৌরিগ্রাম ফাতেহিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে সারা পৃথিবীতে নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ড. এম আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, বেড়া পৌর মেয়র এ্যাড. আসিফ শামস রঞ্জন ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments