সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের সিলেট পর্ব। শুক্রবার রংপুর ও খুলনার ম্যাচ দিয়ে সিলেটের মাঠে গড়াবে বিপিএল। ইতোমধ্যে বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে শুরুতেই টিকিট কালোবাজারি করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ জানুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা দর্শকরা।
সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন ২৬ তারিখের ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকরা। সকাল ১০ টা থেকে টিকিট বিক্রি শুরুর আধাঘন্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে মর্মে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেটপ্রেমিরা।
টিকিট কিনতে আসা সাধারণ দর্শকরা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এসময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সাথে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা অনুষ্ঠিত হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি।
এসময় গণকমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। এরপর ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে তা দুপুর ১২ টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন।
টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ জানান, আমরা সকালে এসেছি টিকিট কেনার জন্য। কিন্তু আধাঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এইটা কোনো কথা? এতো টিকিট গেল কোথায়।
এ বিষয়ে টিকিট কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিত থাকা লোকজনের কাছে জানতে চাইলে তারা গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান।
টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি জানান, টিকিট বিক্রি করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কিভাবে বিক্রি করছে তারা আমরা জানি না।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments