চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নির্মিত হল ইসলামিক নাটক ‘আলোর পথে’। দৈনন্দিন জীবনে ইসলামিক আচার-আচরণ, আল্লাহর বিধি-বিধান ও রাসুলের (স.) সুন্নত পালনে ধর্মীয় দিক ফুটে ওঠবে এ নাটকে।
শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম সিটির হালিশহরে এর চিত্র ধারণ করা হয়েছে।
নুরুল আমিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আশরাফুল করিম সৌরভ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন গুপ্ত, মোশারফ ভূঁইয়া পলাশ ও নাসরিন আক্তার হীরা। কারিগরি সহায়তা করেছে আ-কার ই-কার চলচিত্র ও অনল মিডিয়া ভিশন।
জাগো মিড়িয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনএ খোকনের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং মামুন খান রাহী, সৌরভ পাল ও এঞ্জেলার সহযোগিতায় চিত্র ধারণে ছিলেন প্রান্ত শর্মা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন টুয়েন্টিফোর টিভির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদান্তে জাগো মিড়িয়া টিম।
শিগগির নাটকটি প্রচারিত হবে টুয়েন্টিফোর টিভির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments