স্টাফ রিপোর্টার: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে । শনিবার (০৩আগষ্ট ) আন্তঃবাহিনী জনসংযোগ পরদপ্তর ( আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কখা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেজ ওয়াকার-উজ-জামান সেনাসদর, হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করেন।
এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করেন।তিনি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বাথে এবং রাষ্ট্রের যেকোেনা প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।
এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার ও সব পদবীর সেনাকর্মকর্তা ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
সব মন্তব্য
No Comments