ডেস্ক রিপোর্ট: ব্লকবাস্টার হিট মুভি ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ মুক্তির ঘোষণা দিয়েছে গ্রামীণফোনের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ।
সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত অ্যাকশন-ধর্মী থ্রিলার মুভি ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ নির্মিত হয়েছে জঙ্গিবাদ ও পুলিশ বাহিনির বীরত্ব ও নিবেদন নিয়ে। আরিফিন শুভ অভিনীত এ চলচ্চিত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশ; তুলে ধরা হয় অপারেশনে তাদের বীরত্ব ও সাহসিকতা। এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকেই। অ্যাকশনধর্মী থ্রিলার পছন্দ করেন যেসব দর্শক তাদের জন্যই ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২। এ বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং উপভোগের সুযোগ নিয়ে এসেছে বায়োস্কোপ। আগ্রহীরা এখন চলার পথেই এ মুভি উপভোগের সুযোগ পাবেন; কিংবা বাসায় বসে তাদের নিজস্ব ডিভাইসে মুভিটি দেখতে পারবেন।
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব সার্ভিস বান্ডলিং অ্যান্ড ডিজিটাল কনটেন্ট, হিতেশ সুদ বলেন, “গ্রাহকদের কাছে তাদের পছন্দের কন্টেন্ট নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ভালবাসাই ব্ল্যাক ওয়ারকে সফল করেছে। বাংলাদেশের মানুষ ব্ল্যাক ওয়ার নিয়ে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন, তা দেখে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সেরা ও দারুণ সব কনটেন্ট নিয়ে আসতে নিরলশভাবে কাজ করে যাচ্ছি। আর এ চলচ্চিত্রই এর অনন্য উদাহরণ।”
এর পাশাপাশি, চলচ্চিত্রটির সফলতা উদযাপনে গত ১৪ মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, মিশা সওদাগর, সুমিত সেন গুপ্ত এবং পরিচালক ফয়সাল আহমেদ। আরিফিন শুভ বলেন, “ব্ল্যাক ওয়ার টিম এ চলচ্চিত্রকে সফল করে তুলতে ৩ বছর ধরে পরিশ্রম করেছে। এ ছবির প্রতিটি শট বেশ যত্নের সাথে নেয়া হয়েছে এবং এ মুভির সফলতা নিয়ে আমরা আনন্দিত।”
বায়োস্কোপে ‘ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২’ বিনামূল্যে দেখতে ব্যবহারকারীদের বায়োস্কোপ অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা প্ল্যাটফর্মটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। মুভিটি শুধুমাত্র বায়োস্কোপেই দেখা যাবে। তাই, দেরি না করে বায়োস্কোপে দেখে ফেলুন মিশন এক্সট্রিম ইউনিভার্সের সর্বশেষ মুভি। ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২ এবং বায়োস্কোপের অন্যান্য কনটেন্ট সম্পর্কে আরও জানতে ভিজিট করুন প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়ায়।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments