বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের পাগলা থানার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাহেব আলী একাডেমি এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকার মিরপুরে এক অনুষ্ঠানে ব্যবসায়ী আলাউদ্দিনকে সভাপতি ও বাংলাদেশ বেতারের উপ-পরিচালক নাজমুল হুদা মিন্টুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালে সাহেব আলী একাডেমি’র প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনকে সামনে রেখে এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়।
২০১৯-২০২১ মেয়াদের (দুই বছর) কার্যনির্বাহী কমিটিতে দি ঢাকা স্যানিটারির স্বত্বাধিকারী মো: আলাউদ্দিন সভাপতি এবং বাংলাদেশ বেতারের উপ-পরিচালক নাজমুল হুদা মিন্টু সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাইদুর রহমান দেওয়ান ও এ কে এম শফিকুল আলমকে সহ-সভাপতি, ডা. আলমগীর মোস্তাক আহমেদ শাকিলকে যুগ্ম-সম্পাদক, আবদুস সালাম ও এখলাসুর রহমান কবিরকে সাংগঠনিক সম্পাদক এবং শামছুল আলম, এ কে এম শহীদুল্লাহ, কেফায়েত উল্লাহ (ওয়াকফিল মাস্টার) ও আবদুল হামিদকে কার্যনির্বাহী সদস্য করা হয়। এই কমিটি সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের তালিকা করে সুবিধাজনক সময়ে সাহেব আলী একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করবে। এতে সরকারের মন্ত্রী-এমপি ও সচিবসহ খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিত রাখার উদ্যোগ নেবে।
উল্লেখ্য, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় অবস্থিত সাহেব আলী একাডেমি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে বিভিন্ন ডিগ্রি অর্জন করে দেশ সেবায় নিয়োজিত রয়েছে। এদের মধ্যে, সরকারের আমলা, চিকিৎসক, ইঞ্জিনিয়র, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সামরিক-বেসামরিক বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। এছাড়াও তারা দেশ সেবার পাশাপাশি এলাকার উন্নয়নে অবদান রাখছেন।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments