তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ আফগানিস্তানে তালবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদেরকে অবরুদ্ধ করে রাখাসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলন সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন করছে ভূমিহীন সংগঠন। শনিবার সকালে উপজেলার বিহারকোল বাজারে বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহন করে।
জানা যায়, আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নারীদেরকে অবরুদ্ধ করে রাখা, নির্যাতন, প্রকাশ্যে চলাফরা নিষেধ , নারী শিক্ষা বন্ধ , জারী করে আফগান নারীদের ঘরবন্দি করে রাখার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজেরা করি সংগঠনের রাজশাহী বিভাগীয় সম্বয়ক মামুনুর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নিজেরা করি সংগঠনের অঞ্চল সম্বয়ক তপন কুমার সরকার,বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সমাজকর্মী আরিফুর রহমান কনক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সম্বয়কারী মসগুল হোসেন ইতি, শিক্ষক রাশেদুল আলম রপক, বাগাতিপাড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির কোষাধ্যক্ষ আদুরি রানী সরকার প্রমুখ।
ক্যাপশন- নাটোরের বাগাতিপাড়ায় আফগান নারীদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments