কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটাল সৈকত থেকে মং সুয়ে চিং (৬০) নামের এক রাখাইন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটার দিকে মহিপুর থানা পুলিশ সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সঙ্গে গলায় দড়ি পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। মৃত মং সুয়ে চিং কুয়াকাটার কেরানিপাড়ার মৃত ক্রোং জাং মাতুব্বরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে আসে মং সুয়ে চিং। রাতে অনেক চেষ্টার পরেও পরিবারের সদস্যরা তাকে খুজে পায়নি। পরে সকালে স্থানীয়রা ঝাউবাগান সংলগ্ন এলাকায় গাছের সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে জন্মগ্রহণকারী এবং ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে খসড়া ভোটার ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ উপলক্ষে হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
...
স্টাফ রিপোর্টার: আসন্ন পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো শহরকে ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায় স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ ...
সব মন্তব্য
No Comments