স্টাফ রিপোটার: অবিলম্বে হকার আইন প্রণয়ন, পুনর্বাসন না করে হকার উচ্ছেদের নামে দিনমজুর হকারদের মালামাল নষ্ট, ভাঙচুর, লুটতরাজ, অন্যায্য জরিমানা আদায়ের প্রতিবাদে আজ ১৮ সেপ্টেম্বর রবিবার, বেলা ১২টায় বাংলাদেশ হকার্স ইউনিয়ন বায়তুল মোকাররম লিংক রোড ও গুলিস্থান চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশের পূর্বে গুলিস্থান এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রজ্ঞাপনে বলা হয়- বঙ্গভবন (রাষ্ট্রপতি ভবন) থেকে সচিবালয় (জিরো পয়েন্ট) এবং মেয়র হানিফ ফ্লাইওভার থেকে গুলিস্থান চত্বর ভিভিআইপি চলাচল করে এবং একটি অতি গুরুত্বপূর্ণ সড়ক। উক্ত সড়কগুলো হকারমুক্ত করা হবে। প্রজ্ঞাপনে কোথাও ফুটপাতের হকার উচ্ছেদের কথা বলা হয়নি। কিন্তু স্থানীয় কাউন্সিলরগণ হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতার অপব্যবহার করে ফুটপাতের হকারদের মালামাল লুট, মামলা, হামলা, জেল-জরিমানা এবং উচ্ছেদ অভিযান করছে। যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। নেতৃবৃন্দ আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে হকারদের নিঃস্ব করার অভিযান অবিলম্বে বন্ধ করে স্বল্প ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, প্রজ্ঞাপনে ঘোষিত এলাকায় (ফুটপাত) প্রায় সাড়ে ৩ হাজার হকার হকারি করে জীবন-জীবিকা নির্বাহ করে। হঠাৎ করে তারা কর্ম হারিয়ে হকাররা দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা জীবিকার তাগিদে রাজপথে নেমে এসেছে। নেতৃবৃন্দ সুষ্ঠু হকার ব্যবস্থাপনার জন্য অবিলম্বে হকার আইন প্রণয়নের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, ঘোষিত এলাকার হকারদের আগে পুনর্বাসন পরবর্তীতে উচ্ছেদ করতে হবে।
বাংলাদেশের হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাশিম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য আজিজিয়া সুলতানা, আনিসুর রহমান পাটোয়ারী প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি বিশাল মিছিল গুলিস্থান-সার্জেন্ট আহাদ পুলিশ বক্স-গুলিস্থান ফ্লাইওভার-গোলাপ শাহ মাজার-জিরো পয়েন্ট-বায়তুল মোকাররম লিংক রোড-স্টেডিয়াম হয়ে গুলিস্থান চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগরের ঐতিহাসিক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ইত ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের সদস্যদের হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্ ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কে গতকাল যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে এক স্মারক সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের স্থা ...
সব মন্তব্য
No Comments