ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, আক্রান্ত ১১০০

প্রকাশ : 17 Oct 2024
ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, আক্রান্ত ১১০০

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১১ জন ও নারী ১২৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৬৭৪ জন ও নারী ৪২৬ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪৭ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৯ হাজার ৭৩৪ জন ও নারী ১৭ হাজার ৩১৬ জন।


সম্পর্কিত খবর

;