ডেস্ক রিপোর্ট: শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রকাশনা ইনস্যুরেন্স এশিয়া মেটলাইফ বাংলাদেশের থ্রীসিক্সটি হেলথ অ্যাপ কে সেরা মোবাইল অ্যাপের স্বীকৃতি দিয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় অবদান রাখায় থ্রীসিক্সটি হেলথ অ্যাপটি এই স্বীকৃতি অর্জন করেছে।
এ বছরসহ আট বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মানজনক অ্যাওয়ার্ড – ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস। উন্নতমানের বীমা, সেবা ও সমাধানের মাধ্যমে গ্রাহকদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলা বিমা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি উদ্ভাবনের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করা প্রতিষ্ঠানগুলোকে এ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়।
এই স্বীকৃতি নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “দেশের অর্থনীতি ও বিমা খাতের অগ্রগতির জন্য উন্নত প্রযুক্তি ও সমাধান প্রদানের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষকে আরও উন্নত জীবনযাপনে সহায়তা করা আমাদের প্রতিশ্রæতির অংশ; এবং এরই উদাহরণ হিসেবে আমরা থ্রীসিক্সটি হেলথ অ্যাপ নিয়ে এসেছি। স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে এই সম্ভাবনাময় অ্যাপটি স্বীকৃতি পাওয়া তে আমি অত্যন্ত আনন্দিত।”
জটিল ও দুরারোগ্য ব্যধি এবং স্বাস্থ্যসেবা ব্যয় বেড়ে চলছে, যার ফলে মানসম্পন্ন চিকিৎসা সেবা অনেকের জন্যই কষ্টসাধ্য হয়ে উঠছে। এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতেই কাজ করছে মেটলাইফের থ্রীসিক্সটি হেলথ অ্যাপ। প্রতিরোধ, শুরুতেই রোগ শনাক্ত ও চিকিৎসা গ্রহণ শুরু করা, চিকিৎসা গ্রহণের সুযোগ বৃদ্ধি করা, বিদ্যমান চিকিৎসা সেবা এবং বিমার মাধ্যমে আর্থিক সহায়তা ‘এ পাঁচটি বিষয়ে গুরুত্বারোপ করে এ অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় সামগ্রিক সমাধান প্রদান করা হচ্ছে।
বাংলাদেশে সাড়ে সাত লাখের বেশি ডাউনলোড করা এই অ্যাপটিকে স্বাস্থ্য এবং ফিটনেস ক্যাটাগরিতে শীর্ষস্থান এ রয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments