ডেঙ্গুতে আরও ৩৬ জন আক্রান্ত

প্রকাশ : 13 May 2024
ডেঙ্গুতে আরও ৩৬ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ১৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫১০ জন ও নারী ৯৮৬ জন।

সম্পর্কিত খবর

;