ডেস্ক রিপোর্ট: মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ খো হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলেছেন, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.।
সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৪%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৩৯ মিনিটে । এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৩১ মিনিটে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
স্টাফ রিপোর্টার: ১৪৩৩ বঙ্গাব্দের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুর ১.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও একই সঙ্গে চলমান তাপপ্রবাহ আরও বিস্তৃত হতে পারে—এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে একদিকে স্বল্পস্থায়ী ঝড় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
< ...
সব মন্তব্য
No Comments