কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া প্রেমের দায়ে স্বামীর দায়েরকৃত মামলায় স্ত্রীসহ পরকীয়া প্রেমিক ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বিকালে স্বামী আবুল কালাম প্যাদা বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), পরকীয়া প্রেমিক তুহিন সরদার (২৩) ও তার সহযোগী রাকিবুল ইসলাম (২২) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন শেষ বিকালে উপজেলার বালিয়াতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড়বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পেশাগত কারনে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালানোর সুযোগে তুহিন তার স্ত্রী নিলুফার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এনিয়ে বেশ কয়েকবার শালিস বেঠক হলেও তারা সংশোধন হয়নি। গত ৬ সেপ্টেম্বর রাকিবুলের সহয়তায় ঘরে থাকা ২ লাখ টাকার স্বর্নালংকার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যায়। পরে কোন উপায়ন্ত না পেয়ে তিনি পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments