২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৬১ হাজার ২৯ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 24 Jul 2021
No Image

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৬১ হাজার ২৯ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ১ লাখ ৫৯ হাজার ৬৬৩ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ হাজার ৩৬৬ জন।

সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন ১ লাখ ২২ হাজার ৯৬৪ জনে গ্রহণ করেছে। এনিয়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রথম ডোজ মোট ১১ লাখ ৭২ হাজার ৬২৪ জন। আজ দ্বিতীয় ডোজ নিয়েছে ১ হাজার ২২৮ জন। দ্বিতীয় ডোজ মোট নিয়েছে ৪ হাজার ৫৪৭ জন।

ফাইজারের প্রথম ডোজ নিয়েছে ১১৩ জন। মোট নিয়েছে ৫০ হাজার ২১৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ১৩৮ জন। মোট নিয়েছে ১৩৮ জন।

অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রথম ডোজ এ পর্যন্ত মোট নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন।দ্বিতীয় ডোজ মোট নিয়েছে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

মডার্নার ভ্যাকসিন নিয়েছে ৩৬ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত মোট নিয়েছে ৩ লাখ ৬ হাজার ১২৩ জন।

উল্লেখ্য, ২৪ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;