ডেস্ক রিপোর্ট: লামা রাবার ইন্ডাস্ট্রিজের হাত থেকে রেংয়েন ম্রো পাড়া, লাংকম ম্রো পাড়া ও জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের রক্ষার দাবি জানিয়েছে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) ঢাকা হাইকোর্ট মাজার গেইটের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী চলা এই অবস্থান কর্মসূচি থেকে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।
অবস্থান কর্মসূচি শুরু আগে পুলিশের বাধা দেয় এবং পুলিশ সমাবেশে মাইকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণকারী সেখানে বসে পরে।
‘ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের হাত থেকে আমাদের রক্ষা করুন’ এই আহ্বান সম্বলিত শ্লোগানে ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি বেদখলের অব্যাহত প্রচেষ্টা এবং বৌদ্ধ বিহারের জায়গায় জোরপূর্বক অবৈধ ঘর নির্মাণের প্রতিবাদে এবং ভূমিদস্যুদের শাস্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরার ও সদস্য রেংয়েন ম্রো (কার্বারী), সদস্য যোহন ম্রো, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর হারুনুর রশিদ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য মোশারফ হোসের নান্নু, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলে সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রহমান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দপ্তর সম্পাদক রূপক রায় প্রমূখ। এসময় লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
রফিকুল ইসলাম সুজন: জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোতে তীব্র গরমজনিত মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে পারে। একই সঙ্গে ধনী দেশগুলো যেখানে বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে এয়ার কন্ডিশনারসহ আধ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ভূমিকা বা সম্পৃক্ততা থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম ...
সব মন্তব্য
No Comments