সাতক্ষীরা থেকে শ্যামল বিশ্বাস: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ৫ নং বড়দল ইউনিয়নে আশাশুনি থানা পুলিশ অভিযানে ৫৩টি গাঁজা গাছসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। এ বিষয়ে মাদকও সন্ত্রাসীদের আতঙ্ক, ন্যায় নিষ্ঠাবান আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, বুধবার দুপুরে দক্ষিণ বড়দল কমিউনিটি ক্লিনিকের কর্মরত মহিলা কর্মী ফকরাবাদ গ্রামের কাত্তিক কুন্ডুর স্ত্রী দীপা কুন্ডুকে ক্লিনিকের ভিতরে ঢুকে মারপিট করায় থানায় মামলা দায়ের করেন। দক্ষিণ বড়দল গ্রামের সহিদুল সরদারের ছেলে সুজন (২৩) ও সবুজ (২০) এর নামে। মামলার প্রেক্ষিতে সাহসী ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনের এর নেতৃত্বে, এস আই অভিক বড়াল, এসআই সালাউদ্দীন, এসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থলে যেয়ে দেখে আসামীর বাড়ির আঙিনায় গোপনে লাগানো গাঁজা গাছের বাগান। পুলিশ বাগানের ভিতরে ঢুকে দেখে ১৫ ফুট লম্বা ৫০ টি গাঁজা গাছ উদ্ধার করে গাঁজার বাগানের মালিক দুই সহদরকে আটক করে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর অভিযান অব্যাহত রয়েছে।এ ব্যাপারে থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। আসামীদের সকালে কোর্ট হাজতে প্রেরন করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments